ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে

‘এখানে নতুন কিছু করার সুযোগ আছে’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর নির্মাণ মানেই নতুন কোনো চমক। ‘পরাণ’ বা ‘তুফান’-এর সাফল্যের পর এবার তিনি নিয়ে আসছেন নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’। আর এই সিনেমাটিতে প্রধান চরিত্রে যুক্ত হয়ে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন হালের আলোচিত নায়িকা শবনম বুবলী।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে একদমই ভিন্ন এক আবহে দেখা যাবে।

নিজের নতুন এই কাজ নিয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

এর আগে ২০২২ সালে রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটি একসঙ্গে বড় পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এই সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

রহস্যময় পুরুষ চরিত্র পুরোদস্তুর নারীকেন্দ্রিক সিনেমা হলেও এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন, সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

‘এখানে নতুন কিছু করার সুযোগ আছে’

আপডেট সময় ১২:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬