ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে

চট্টগ্রাম বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. আবু জাহেদ নামের এক যাত্রী। তার নামে আসা ব্যাগেজ রাত ৮টা ৩০ মিনিটে কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময়ে রাত ১২টা ৩০ মিনিটে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেডের প্রতিনিধি নুরুল আলমের উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে সেখান থেকে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। যার বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ স্বর্ণগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম মূলে জব্দ করা হয়েছে। বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬