ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

শীতের আমেজে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন টলিউড তারকারা। সম্প্রতি ভারতের মথুরাপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন বলিউডের এক সময়ের ‘ড্যান্সিং কিং’ গোবিন্দ। তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল সেই একই মঞ্চে টলিউড সেনসেশন ইধিকা পালের উপস্থিতি।

বলিউডের প্রভাবশালী এই অভিনেতার সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। নিজের অনুভূতি ভাগ করে নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে তার সিনেমা দেখে আর গান শুনে বড় হয়েছি। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে মঞ্চে থাকাটা আমার জন্য অত্যন্ত উত্তেজনার ছিল। অভিজ্ঞতাটি এক কথায় অসাধারণ।’

ইধিকা আরও জানান, কেবল মঞ্চ ভাগ করাই নয়, গোবিন্দর জনপ্রিয় গানের তালে পা মেলানো ছিল তার কাছে উপরি পাওনা। আলাপচারিতার এক পর্যায়ে গোবিন্দ ইধিকার ‘কিশোরী’ গানটির প্রশংসা করেন এবং তার আগামী কাজের জন্য শুভকামনা জানান।

প্রিয় তারকার মুখ থেকে নিজের কাজের প্রশংসা শুনে আপ্লুত ইধিকা বলেন, ‘উনি আমার গান শুনেছেন এবং প্রশংসা করেছেন- এটি শোনার পর আমার কাজের উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছে।’

উল্লেখ্য, ‘খাদান’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইধিকা পাল। ছবির গানগুলো এখনো দর্শকদের মুখে মুখে ঘোরে। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের সঙ্গে তার জুটি এবং সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স এবং ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা

আপডেট সময় ০৬:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬