ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

কিংবদন্তি নির্মাতা বেলা মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮৫ বার পড়া হয়েছে

‘তুরিন হর্স’খ্যাত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাঙ্গেরির এই নির্মাতার বয়স হয়েছিল ৭০ বছর।

হাঙ্গেরিয়ান ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ও গুরুতর অসুস্থতার পর বেলা তার আমাদের ছেড়ে চলে গেছেন। শোকাহত পরিবার এই কঠিন সময়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ না করার জন্য।

১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সে বাবার উপহার দেওয়া একটি ক্যামেরা দিয়ে তাঁর চলচ্চিত্র নির্মাণ যাত্রা শুরু হয়। পরে তিনি হাঙ্গেরির অন্যতম নিরীক্ষামূলক চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে যোগ দেন। সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।

১৯৮৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই নির্মাতার ‘ড্যামনেশন’, যা হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পায়। নোবেলজীয় সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাইয়ের সঙ্গে যৌথভাবে সিনেমাটি লিখেছিলেন তিনি। আজীবন তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

বেলা তার সবচেয়ে বেশি পরিচিত ৭ ঘণ্টা দীর্ঘ চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’র জন্য। এটি নির্মিত হয় পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন এবং তার পরবর্তী সামাজিক ও নৈতিক অবক্ষয়কে কেন্দ্র করে।

চীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবেরচীনের সিনেমা দিয়ে পর্দা উঠছে ঢাকা উৎসবের
২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বেলা তার। যদিও এরপর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

জীবনের শেষদিকে তিনি নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত করেন। হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

কিংবদন্তি নির্মাতা বেলা মারা গেছেন

আপডেট সময় ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬