ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

চেহারার সঙ্গে অদ্ভুত মিল, ভুল করেছিলেন স্মিতার ছেলেও

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৭০৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের পরবর্তী সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। এ সিনেমায় তার নায়ক সুপারস্টার সালমান খান। আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে নিজের একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

চিত্রাঙ্গদা জানান, প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান তিনি। বিষয়টি তার কাছে অত্যন্ত বিশেষ, কারণ অভিনয়জীবনের শুরু থেকেই অনেকে তাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করে আসছেন। তার সঙ্গে স্মিতা পাতিলের মুখের গড়নের মিল রয়েছে—বছরের পর বছর ধরে এমন কথা শুনে আসছেন তিনি।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানান, বহুবার মানুষ তাকে জানিয়েছেন, তার চেহারা নাকি স্মিতা পাতিলের মতো। সেই সঙ্গে একটি মজার ও বিস্ময়কর ঘটনাও শেয়ার করেন তিনি।

চিত্রাঙ্গদা বলেন, “আমি পর্দায় স্মিতা জির চরিত্রে অভিনয় করতে চাই। এমন আর কাউকে নিয়ে আমাকে এতবার তুলনা করা হয়নি যতটা স্মিতা পাতিলের সঙ্গে করা হয়েছে। এমনকি স্মিতা জির ছেলে প্রতীকও আমাকে সেটা বলেছে। একবার মা দিবসে মায়ের ছবি ভেবে সে আমার ছবি পোস্ট করেছিল। একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলে, এটা তো স্মিতা জির ছবি মনে হচ্ছে না, এটা তো আপনি। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত আর অবিশ্বাস্য লেগেছিল।”

তিনি আরও বলেন, ‘যদি কখনো তার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, সেটা আমার জন্য সত্যিই অবিশ্বাস্য হবে। তার সঙ্গে আমার মিলগুলো মানুষ যখন দেখায়, তখন আমিও বুঝতে পারি। ভবিষ্যতে এমন কিছু হলে নিশ্চয়ই আবার কথা হবে।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে ১৩ ডিসেম্বর প্রয়াত হয়েছেন স্মিতা পাতিল। তিনি না থাকলেও ভারতীয় সিনেমার অন্যতম শ্রদ্ধেয় অভিনেত্রী হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি। ‘ভূমিকা’, ‘আর্থ’, ‘মান্থান’, ‘চক্র’, ‘মান্ডি’ ‘আজ কি আওয়াজ’, ‘মির্চ মশলা’, ‘অমৃত’, ‘নৃত্য নৃত্য’সহ একাধিক সিনেমায় তার শক্তিশালী অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চেহারার সঙ্গে অদ্ভুত মিল, ভুল করেছিলেন স্মিতার ছেলেও

আপডেট সময় ০২:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬