ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের নতুন ছবিতে সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৩৪ বার পড়া হয়েছে

নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘ব্যাটেল অব গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আসতেই যখন নেটপাড়ায় শোরগোল, ঠিক তখনই নতুন এক চমক নিয়ে হাজির হলেন ‘ভাইজান’। এবার বলিউডের জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে)-র সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ ও ডিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সালমান। সেখানে তাদের নতুন একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাজ ও ডিকে মূলত ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ বা ‘সিটাডেল: হানি বানি’-র মতো স্পাই-থ্রিলার ও অ্যাকশন ঘরানার কাজের জন্য বিখ্যাত।

তবে সালমানের জন্য তারা বেছে নিয়েছেন অ্যাকশন আর কমেডির এক দারুণ মিশেল। চিত্রনাট্যটি সালমানের বেশ পছন্দ হয়েছে। তবে এখনই চূড়ান্ত সম্মতি দেননি তিনি। নিজের চেনা ঢঙে চিত্রনাট্যে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করার পরামর্শ দিয়েছেন অভিনেতা। নির্মাতারাও চাইছেন বড় ক্যানভাসে ছবিটিকে তুলে ধরতে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ফ্লোরে গড়াতে পারে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে সালমানের শিডিউল এবং চূড়ান্ত পাণ্ডুলিপির ওপর।

গত কয়েক বছর ধরে বক্স অফিসে সালমানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ভক্তদের ধারণা, রাজ ও ডিকের মতো আধুনিক নির্মাতাদের হাত ধরে ২০২৬ সালে বড় কোনো প্রত্যাবর্তন ঘটবে ভাইজানের। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই জুটির রসায়ন ভক্তদের কতটা মুগ্ধ করতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের নতুন ছবিতে সালমান

আপডেট সময় ০২:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬