ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

ঢাকায় শুরু হলো প্রিন্সের শুটিং, শাকিব খান অংশ নিবেন শ্রীলঙ্কায়

শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। দেশের বাইরে শুটিং ও ভিসা জটিলতার কারণে আদেও শুটিং শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সংশয় ছিল! তবে সব সংশয় কাটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। পরিচালকের পক্ষ থেকে জানানো হয় ঢাকায় চারদিন শুটিং করে বাকি কাজ শ্রীলঙ্কা হবে। খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের অংশে শুটিংয়ে অংশ নেবেন, অন্যরা আজই শুটিংয়ে নিয়েছেন।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিস্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ঢাকায় শুরু হলো প্রিন্সের শুটিং, শাকিব খান অংশ নিবেন শ্রীলঙ্কায়

আপডেট সময় ০৪:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬