ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

কোটি টাকার প্রতারণা, বিপাকে সুনীল শেঠি কন্যা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার কবলে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। মূলত, আথিয়ার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। অভিযুক্ত ঋষভ সুরেকারের বিরুদ্ধে সুনীল কন্যা আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে জুয়েলারি ব্র্যান্ডটিকে ঋষভ আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন।

এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি করেন। এমনকি আথিয়া ও তার স্বামী কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ।

২০২৩ সালে সংশ্লিষ্ট সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। যোগদানের পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরবর্তীতে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর নাম করে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি। সব মিলিয়ে কোটি টাকার এই জালিয়াতির কেসে বর্তমানে পুলিশি হেফাজতে থাকা এই তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে; আর এই সংকটে নাম জড়িয়ে আলোচনায় চলে এলেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

কোটি টাকার প্রতারণা, বিপাকে সুনীল শেঠি কন্যা

আপডেট সময় ০১:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬