ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ একই রোল-ক্রমিকে দুই সনদ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহায়তার অভিযোগ

মেট্রোরেল থেকে নেমেই মিলছে শাটল বাস সার্ভিস

সকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রোরেল। আগারগাঁও স্টেশন থেকে যারা মেট্রোরেলে করে উত্তরা উত্তর স্টেশনে এসে নামছেন তাদের অন্য গন্তব্যে যেতে মেট্রোরেল শাটল বাস সার্ভিস চালু আছে। বিআরটিসির এই দ্বিতল বাসে যাত্রীরা দিয়াবাড়ি, হাউজবিল্ডিং এবং আব্দুল্লাপুরের মধ্যে চলাচল করতে পারছেন।

যাত্রীরা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে নিচে নামলেই বের হওয়ার গেটের সামনেই এই সেবা চালু রেখেছে বিআরটিসি। সেখানে এসব বাসে ওঠার জন্যও রাখা হয়েছে একটি কাউন্টার। তবে কাউন্টার ছাড়াও বাসের ভেতরে টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে।

বিআরটিসির শাটল বাস সার্ভিসের টিকিট কাউন্টারে দায়িত্বরত ম্যানেজার মাসুম আহমেদ বলেন, মেট্রোরেলে আসা যাত্রীরা স্টেশনে নেমে যেন এখান থেকে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেন সেজন্যই মূলত এই বাস সার্ভিস। বাসগুলো দ্বিতল তাই যাত্রী ধারণক্ষমতাও বেশি।

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে এসেছেন হাবিবা খাতুন। তিনি বলেন, খুব ভালোভাবেই প্রথমবারের মতো মেট্রোরেলে যাত্রা করলাম, এটা অন্যরকমের এক অভিজ্ঞতা। এরপর স্টেশনে নেমেই বিআরটিসির বাসও পেয়ে গেলাম। যাত্রীরা স্টেশনে নেমেই যেকোনো গন্তব্যে যাওয়ার জন্য এই বাসগুলো পেয়ে যাচ্ছেন।

চালু হওয়ার প্রথমদিন সকালেই উত্তরা উত্তর স্টেশনের নিচে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। শীতের সকালে ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছেন প্রথম বারের মতো মেট্রোরেলে চড়তে। কিন্তু প্রথম দিনেই এতো মানুষের ভিড়ে শৃঙ্খলা বজায় রাখতে ধীরগতিতে স্টেশনে যাত্রী প্রবেশ করিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে স্টেশনের বাইরে অপেক্ষমান যাত্রীর সংখ্যা এবং লাইন সময়ের সঙ্গে সঙ্গে লম্বা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল থেকে নেমেই মিলছে শাটল বাস সার্ভিস

আপডেট সময় ০১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২