ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠিত করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুনর্গঠিত কমিশনের বাংলাদেশ পক্ষের চেয়ারম্যান হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কমিটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য ছাড়াও সদস্য হিসেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক রাষ্ট্রদূত রয়েছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের মার্চে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণার মাধ্যমে যৌথ নদী কমিশন গঠন হয়। এটি গঠনের উদ্দেশ্যের মধ্যে রয়েছে দুই দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

এ ছাড়া বন্যা পূর্বাভাস, সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন ও প্রধান প্রধান নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্পের ওপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধায় পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারের বিষয়ও এতে অন্তর্ভুক্ত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন

আপডেট সময় ০৮:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬