ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভীকে নিয়ে যা বললেন মীর স্নিগ্ধ

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ খ্যাত তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তবে রিমান্ড আদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুরভী ও তার আইনজীবী।

আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সুরভী অভিযোগ করে বলেন, ‘‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এই মামলায় আসামি চারজন, অথচ গ্রেপ্তার করা হয়েছে শুধু আমাকে।’’

সুরভীর আইনজীবী আদালতের এই আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এই মামলাটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। আমরা আগামীকালের মধ্যেই এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করব। আশা করি আমরা ন্যায়বিচার পাব।’’

এদিকে, সুরভীর গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সুরভীর বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘একজন ১৭ বছরের কিশোরীকে আদালতে ২১ বছর বয়সী দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে।’’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, আর পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা শিগগিরই টের পাওয়া যাবে। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। আজ সবাই চুপ করে আছেন, কিন্তু যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপই থাকবে।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভীকে নিয়ে যা বললেন মীর স্নিগ্ধ

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬