ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। আজ ৪ জানুয়ারি মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। ছুটির আমেজে থাকা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।

যেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক লুকে। শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট।

ছবির ক্যাপশনে মিম তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল।

২০২২ সালের আজকের এই দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ক্যারিয়ারের ব্যস্ততা সামলে মিম ও সনির এই একান্ত সময় কাটানো বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো’

আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬