ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

সালমানের পরিবারে খুশির খবর, খানবাড়িতে বাজছে বিয়ের সানাই

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭৩০ বার পড়া হয়েছে

লরেন্স বিষ্ণোইয়ের হুমকি ও হামলার ঘটনার পর থেকে কড়া নিরাপত্তার বলয়েই দিন কাটছে বলিউড সুপারস্টার সালমান খানের। প্রায় প্রতিদিনই নিরাপত্তা সংক্রান্ত খবরেই শিরোনামে উঠে আসছেন ভাইজান। তবে এই উত্তেজনার মাঝেই খান পরিবারে এল আনন্দের বার্তা—বাড়িতে বেজে উঠেছে বিয়ের সানাই। না, সালমান খানের নয়; বাগ্‌দান সেরেছেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী।

সুখবরটি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অয়ন। ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে।
তবে এই আনন্দের খবরের সঙ্গেই ফের উঠেছে চিরাচরিত প্রশ্ন—ভাগ্নে যখন বিয়ের পথে, তখন মামার বিয়ে কবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো অধরাই রয়ে গেছে।

কড়া নিরাপত্তা ও সীমাবদ্ধতার মাঝেও বিয়ের আবহে খান পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ স্পষ্ট। সদ্য ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনার কাজ শেষ করেছেন সালমান। এর পরই ঘটা করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। এর মাঝেই সম্প্রতি নিজের একাকীত্বের কথাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে সালমান বলেন, “গত ২৫ বছরে আমি কারও সঙ্গে নৈশভোজে যাইনি।

কাজ আর শুটিংয়েই কেটে যাচ্ছে জীবন। কখনও শুটিং সেটে, কখনও বাড়িতে, আবার কখনও হোটেলে—এই নিয়েই জীবন সীমাবদ্ধ হয়ে আছে। এই জীবনযাপনের কারণে অনেক বন্ধুকে হারিয়েছি। এখন হাতে গোনা চার-পাঁচজন বন্ধুই রয়েছে।”
তবু অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। বছরের পর বছর ধরে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন সালমান।
তার কথায় স্পষ্ট, খ্যাতির ঝলকের আড়ালে যে একাকীত্ব ও বিড়ম্বনা লুকিয়ে থাকে, সেই বাস্তবতাই তিনি তুলে ধরেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সালমানের পরিবারে খুশির খবর, খানবাড়িতে বাজছে বিয়ের সানাই

আপডেট সময় ০৪:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬