ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে : এডিসি জুয়েল

সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি পুলিশের সর্বোচ্চ সমর্থন রয়েছে। পুলিশ তাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য অনেক অবদান রাখে। তাই তারা দ্রুত সমাধান চায়। আমরাও দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান করার চেষ্টা করছি।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ডিবি পুলিশ এবং আরেকজনকে থানা পুলিশ আটক করেছে।
মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, শুরুতে ঘটনাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এডিসি বলেন, তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এমন তথ্য সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয়, ততক্ষণ সে দেশে থাকতেই পারে, যদি না সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামিকে ধরতে ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশপাশের সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।

এর আগে, রোববার সকাল সোয়া দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে করে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে : এডিসি জুয়েল

আপডেট সময় ০১:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬