সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

তীব্র ঘন কুয়াশায় টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু করে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে চালকদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে আসলে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে ফেরি চালকদের দৃষ্টি সীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

তীব্র শীত ও কুয়াশায় রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারীরা বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টা থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০১:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬