সংবাদ শিরোনাম ::
গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত দূর্নীতিবাজ প্রদীপ বসাক আবরও নতুন দূর্নীতিতে আলোচনায় মাগুরা জেলা রেজিস্ট্রার অফিসের পিয়ন সঞ্জিত ১২ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় বরিশালে এলজিইডিতে প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগে আলোচনায় রহমত-ই-খুদা লতিফপুরের চানপুর-হাটুভাঙা রাস্তার বেহাল দশা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ কর্মীদের নামে শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পলাতক আদনান ইমাম শতকোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার কামরুল ও তার স্ত্রী রিক্তা মুক্তিযোদ্ধা বাবার সরকারি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

কারিগরি অজুহাতে প্রার্থীকে আটকানো গণতন্ত্র নয়: তাসনিম জারা

ছবি- সংগৃহীত

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি মন্তব্য করেছেন, যখন কোনো প্রার্থীর পক্ষে জনসমর্থন স্পষ্ট হয়ে ওঠে, তখন ছোটখাটো কারিগরি ত্রুটির দোহাই দিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা তার পোস্টে লিখেন, ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকাটাই স্বাভাবিক। তবে সেই আইনের প্রয়োগ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা ভোটের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পান।’’ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের পছন্দের প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকতে আমি শেষ পর্যন্ত লড়ে যাব।’’

মনোনয়ন বাতিলের খবরে অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বিগ্ন হয়ে খোঁজ নিচ্ছেন জানিয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন যে, তাদের নির্বাচনী কার্যক্রম পূর্ণ উদ্যমে চলছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।

এদিকে, নির্বাচনী প্রচারণার জন্য সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন তাসনিম জারা। ফেসবুকে পৃথক এক পোস্টে তিনি জানান, যারা বিকাশের মাধ্যমে সহায়তা পাঠিয়েছিলেন, তাদের অর্থ ফেরত পেতে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ট্রানজেকশন আইডি ও বিস্তারিত তথ্য যাচাই করার পর সেই টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কারিগরি অজুহাতে প্রার্থীকে আটকানো গণতন্ত্র নয়: তাসনিম জারা

আপডেট সময় ১২:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬