ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।

শনিবার (০৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, সুশাসনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতা ভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে।

তিনি বলেন, প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে। এতোদিনের অনিয়ম এ সময়ের মধ্যে পুরোপুরি যাচাই-বাছায়ের তালিকা শেষ করতে পারেনি। তবে শুরু করে দিতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন।

উপদেষ্টা বলেন, এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরি করা উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ড পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, আমাদের সাহস থাকতে হবে অনিয়মগুলো তাড়ানোর। মনিটরিং সিস্টেম থাকতে হবে, তাহলে কাজের গুণগত পরিবর্তন বৃদ্ধি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে

আপডেট সময় ০৭:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬