ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

ঢাকা-১৮ আসনে বাতিল মহিউদ্দিন রনির মনোনয়ন, যাবেন আপিলে

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অপরিহার্য শর্ত—১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরে গরমিল পাওয়ায় তার প্রার্থিতা নাকচ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, ‘‘রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র গ্রহণ করেননি। কারণ হিসেবে জানানো হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে ১ শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলাম, সেখান থেকে দৈবচয়ন ভিত্তিতে ১০ জন যাচাই করা হয়। এর মধ্যে দুজনের তথ্য সঠিক পাওয়া যায়নি বা তাদের স্থানীয় ভোটার হিসেবে শনাক্ত করা যায়নি। এই অজুহাতেই আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।’’

তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মহিউদ্দিন রনি জানান, তিনি ন্যায়বিচার পেতে আপিল করবেন এবং ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছেন। প্রয়োজনে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ঢাকা-১৮ আসনে বাতিল মহিউদ্দিন রনির মনোনয়ন, যাবেন আপিলে

আপডেট সময় ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬