ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে চমকপ্রদ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এর ফলে একই আসনে স্বামী-স্ত্রীর ভোটের লড়াইয়ের পথ সুগম হলো। উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগে ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়ে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে শুধু তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ হয়েছে। বাকি দুজনকে হতাশ হতে হয়েছে। যাচাই-বাছাইয়ে সিপিবি প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে, নেত্রকোনা-৪ আসনে আরও দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন—ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

আপডেট সময় ০৬:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬