ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান হামিদের মনোনয়নপত্র বৈধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেন। এর আগে গত ২৯ ডিসেম্বর হামিদুর রহমান হামিদ দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামিদুর রহমান হামিদ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রাখতে চাই।’’

তিনি আরও বলেন, ‘‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে সহযোদ্ধা, সহকর্মী এবং এলাকাবাসী যেভাবে পাশে ছিলেন, আগামীতেও তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে থাকতে চাই।’’

এদিকে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার বিষয়ে প্রার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান হামিদের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬