ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

‘ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ভারতের টাকায়’, শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি মেজর হাফিজের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন, ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদিকে ভারতের অর্থায়ন ও পরিকল্পনায় হত্যা করা হয়েছে। তিনি প্রতিবেশী দেশ ভারতের কাছে দাবি জানিয়েছেন, যেন ‘মাফিয়া নেত্রী’ ও ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, ‘‘শেখ হাসিনা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে একজন নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিত। তার নির্দেশেই এখনো দেশে হত্যাকাণ্ড চলছে। গণতন্ত্রকামী মানুষদের হত্যা করে তারা বিনা বাধায় ভারতে প্রবেশ করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, ভারত সরকার এসব হত্যাকারীদের গ্রেপ্তার করে বাংলাদেশের আইনের হাতে সোপর্দ করবে।’’

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আপনারা জানেন, হাদিকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সীমান্তের ওপার থেকে আসা পরিকল্পনায় এবং ভারতের অর্থের জোগান ও সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা খুনিকে আবার ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে।’’

নির্বাচনকেন্দ্রিক শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘জনমনে আতঙ্ক রয়েছে যে নির্বাচনের বাকি সময়ে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড ঘটাতে পারে। প্রতিবেশী রাষ্ট্র তাদের জন্য অভয়াশ্রম তৈরি করে দিয়েছে এবং সেখান থেকেই কলকাঠি নাড়া হচ্ছে।’’

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

‘ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ভারতের টাকায়’, শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি মেজর হাফিজের

আপডেট সময় ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬