ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের
বগুড়া-৬ আসনে বৈধ তারেক রহমানের মনোনয়নপত্র

মৃত্যুর কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল

ছবি- সংগৃহীত

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনী বিধি অনুযায়ী তার দাখিলকৃত মনোনয়নপত্র বা প্রার্থিতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া-৬ (সদর) আসনে যাচাই-বাছাই শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থীদের নথিপত্র যাচাই-বাছাই শেষে মোট ৫ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে কাগজপত্রে ত্রুটি থাকায় বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জেএসডির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, তাই আইনগতভাবে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত বা বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।’’

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বগুড়া-৬ আসনে বৈধ তারেক রহমানের মনোনয়নপত্র

মৃত্যুর কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল

আপডেট সময় ০৩:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬