ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-6 (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা নিশ্চিত হলো। যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, ‘‘তারেক রহমানের মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে। এতে কোনো প্রকার ত্রুটি বা অসংগতি পাওয়া যায়নি। তাই নির্বাচনী বিধি মোতাবেক তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হলো।’’

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। সে সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী রেজাউল করিম বাদশা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এদিকে, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই ভিআইপি আসনে হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬