ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

মা হলেন অভিনেত্রী নাদিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৯২ বার পড়া হয়েছে

বছরের প্রথম দিনেই ভক্তদের এক দারুণ সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

নাদিয়া সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি দেন। তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

কৃতজ্ঞতা প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে যেন ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।’

অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বছর কয়েক পরেই তাদের সংসারে নতুন এই অতিথির আগমন ঘটলো।

২০০৮ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নাদিয়া গত দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে অত্যন্ত জনপ্রিয়। ছোট পর্দার পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এর মতো চলচ্চিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

মা হলেন অভিনেত্রী নাদিয়া

আপডেট সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬