ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চসিক ১৫ হাজার কুকুরকে দিবে জলাতঙ্কের ভ্যাকসিন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৯০৬ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই কার্যক্রমের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। কুকুর টিকাদান কার্যক্রম বা মাস ডগ ভ্যাক্সিনেশন (এমভিভি) কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) চসিক কার্যালয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব। নগরবাসীকে সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এই কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং চসিক স্বাস্থ্য বিভাগের ডা. মো. নুরুল, ডা. হায়দার, ডা. মাসুদ রেজা খান, ডা. ইমতিয়াজ, ডা. কামরুল, ডা. হোসনে আরা ও ডা. তপন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চসিক সূত্র জানায়, খুব শিগগিরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এর ফলে নগরীতে জলাতঙ্কের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চসিক ১৫ হাজার কুকুরকে দিবে জলাতঙ্কের ভ্যাকসিন

আপডেট সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬