ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস-১৯৯৬’-এর ৩বি(১) বিধি অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে এই পদে নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে রুলস অব বিজনেস-১৯৯৬-এর ৩বি(২) বিধি মোতাবেক তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে। ফলে তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারবেন।

আদেশে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি একজন প্রতিমন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

আপডেট সময় ০৩:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬