ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

পাকিস্তানে অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭৩২ বার পড়া হয়েছে

পাকিস্তান মুক্তি পায়নি ‘ধুরন্ধর’ অথচ সেই সীমান্ত পেরিয়েই ভারতের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে দেশটিতে তৈরি হয়েছে চরম উন্মাদনা। প্রেক্ষাগৃহে প্রদর্শনী না থাকলেও অনলাইনে অবৈধভাবে ছবিটি দেখার হিড়িক পড়েছে দেশটিতে। মাত্র দুই সপ্তাহে ২০ লাখ পাইরেটেড ডাউনলোডের মাধ্যমে শাহরুখ খানের ‘রইস’-এর রেকর্ড ভেঙে পাকিস্তানে এখন শীর্ষ পাইরেটেড চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা।

ভারতীয় বক্স অফিসে সাফল্যের জোয়ার বইলেও রাজনৈতিক কারণে পাকিস্তানে ছবিটির মুক্তি আটকে যায়। কিন্তু কড়া অনলাইন নজরদারি কিংবা আইনি বাধা কোনো কিছুই দমাতে পারছে না দর্শকদের। টরেন্ট, টেলিগ্রাম ও ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ‘ধুরন্ধর’-এর গোপন স্ট্রিমিং লিঙ্ক।

ছবির প্রিন্ট নিখুঁত না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। রণবীর সিং, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে লিয়ারি গ্যাং সংঘর্ষ, ২৬/১১ মুম্বাই হামলা এবং ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে।

বিশেষ করে লিয়ারি গ্যাংয়ের চিত্রায়ন নিয়ে পাকিস্তানেই উঠেছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছবির ক্লিপ, রিল ও মিমে ভেসে বেড়াচ্ছে পাকিস্তানি দর্শকদের প্রশংসা ও আক্ষেপ। কেউ কেউ ছবির রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুললেও বড় একটি অংশ অভিনয়ের প্রশংসা করতে কার্পণ্য করছেন না।

প্রথম পর্বের এই নজিরবিহীন আলোড়নকে পুঁজি করে প্রযোজকরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এর সিক্যুয়েলের। ২০২৬ সালের ঈদুল আজহাকে লক্ষ্য করে ‘ধুরন্ধর ২’ বড় পরিসরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

পাকিস্তানে অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক

আপডেট সময় ০৩:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬