ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সাতক্ষীরায় আল-হিকমাহ মাদরাসার ফল প্রকাশ

সাতক্ষীরার নারকেলতলায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-হিকমাহ মডেল মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। মাদরাসার অধ্যক্ষ মুহা. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (ইংরেজি) গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘‘আগামী প্রজন্মকে দক্ষ, নৈতিকতাসম্পন্ন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। আল-হিকমাহ মডেল মাদরাসা সেই লক্ষ্য বাস্তবায়নেই নিরলস কাজ করে যাচ্ছে।’’ তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনার আদরের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের ওপর আস্থা রাখুন।’’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহা. জিয়ারুল ইসলাম উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। তিনি সাতক্ষীরাবাসীকে তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দাখিল অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গুণীজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় আল-হিকমাহ মাদরাসার ফল প্রকাশ

আপডেট সময় ১১:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬