ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, আর রেখে গেছেন আশীর্বাদ: বেবী নাজনীন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে বিরাজ করছে শোকের ছায়া। রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সব শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক প্রকাশ করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন

একটি শোক বার্তায় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মত মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে। শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে যে কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারাদেশ। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। সেই সঙ্গে তিনি যেন জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।’

গান গাওয়ার পাশাপাশি একটা সময় বেবী নাজনীন রাজনীতিতেও সক্রিয় হন। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে তাঁর।

বেবী নাজনীন বলেন, ‘বেগম জিয়ার এই অন্তিম যাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, আর রেখে গেছেন আশীর্বাদ: বেবী নাজনীন

আপডেট সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫