ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

‘গোপাল ভাঁড়’ খ্যাত তারকা মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রাবণী বণিক দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে (অ্যাডিনোকার্সিনোমা) ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক সপ্তাহ আগে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিগত কয়েক দিন ধরে শ্রাবণীর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। তার ছেলে অচ্যুত আদর্শ সোশ্যাল মিডিয়ায় মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন।

স্মৃতিতে অমলিন এক শিল্পী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন শ্রাবণী। ‘গোপাল ভাঁড়’, ‘রাঙাবউ’, ‘মালাবদল’-এর মতো কাজগুলোতে তার অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছে।

ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায়ও সফল টেলিভিশনের পাশাপাশি রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন শ্রাবণী। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আলো’ কিংবা ‘চাঁদের বাড়ি’র মতো আলোচিত সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শক এখনো মনে রেখেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

‘গোপাল ভাঁড়’ খ্যাত তারকা মারা গেছেন

আপডেট সময় ০৭:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫