ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কক্সবাজারের উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ দুদকের মামলার আসামি হয়েও এমডির চেয়ারে আইএফআইসি ব্যাংকের সৈয়দ মনসুর ডিজিটাল সংযোগ প্রকল্পে ১৫৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় বিক্ষোভ শুরু করেন নেতা-কর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

শাহ আমানত সেতু প্রবেশ মোড়ে অবস্থান নিয়ে মঞ্চের নেতা-কর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারে না এবং আসামি গ্রেপ্তার করতে অক্ষম, সেই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়।

যানজট মোকাবিলায় এই সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, ‘যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। এই সড়কে যাতে চাপ না বাড়ে সেজন্য চালকদের বিকল্প সড়ক কালুরঘাট ও টানেল ব্যবহারের জন্য বলা হচ্ছে।’ এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হাদি জত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫