ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কক্সবাজারের উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ দুদকের মামলার আসামি হয়েও এমডির চেয়ারে আইএফআইসি ব্যাংকের সৈয়দ মনসুর ডিজিটাল সংযোগ প্রকল্পে ১৫৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এল ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে দেশটি থেকে ৫৬ হাজার ৮৯০ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। রোববার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এরইমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। দ্বিতীয় চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম এই চালানের মাধ্যমে দেশে পৌঁছেছে।

এতে বলা হয়, ৫৬ হাজার ৮৯০ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। প্রথম চুক্তির আওতায় এরইমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এল ৫৭ হাজার টন গম

আপডেট সময় ০৩:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫