ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

লিবিয়া-তিউনিসিয়ায় মন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার তার কর্মকাল সমাপ্তির প্রাক্কালে লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ ও দপ্তরের মহাপরিচালক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর হেড অব মিশনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, সম্প্রতি হওয়া এসব সাক্ষাতে তিনি বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাদের সহযোগিতা এবং বাংলাদেশি নাগরিকদের কল্যাণে প্রদত্ত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ দূতাবাসের প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদায়ী সাক্ষাতে সৌহার্দ্য ও কৃতজ্ঞতার স্মারক হিসেবে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। নিঃসন্দেহে দূতাবাসের এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং জনকূটনৈতিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

লিবিয়া-তিউনিসিয়ায় মন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আপডেট সময় ১২:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫