সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

বিপিএলে খেলোয়াড়দের চুক্তির টাকার লেনদেন নিয়ে নানা সময় বিতর্ক উঠেছে। এবারো তেমন কিছু হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ১২তম বিপিএল। ৬ দল এখন দুটি পাতা একটি কুড়ির শহর সিলেটে। বিপিএল শুরু হতে এখনো ৪৮ ঘণ্টার বেশি সময় রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের পেমেন্ট পেয়েছে কোন কোন দল, খোঁজ নিয়ে দেখেছে ঢাকা পোস্ট।

মূলত টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে তার চুক্তির ২৫ শতাংশ টাকা দিতে হয়। এরপর টুর্নামেন্টের মাঝপথে পরিশোধ করতে হয় ৫০ শতাংশ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স সবার প্রথমে ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে।

এদিকে আজ (বুধবার) রংপুর রাইডার্স ক্রিকেটারদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছে বলে জানা গিয়েছে। ক্রিকেটারদের খুশি রাখতেই এমন উদ্যোগ দলটির। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো কোনো অর্থ বুঝে পাননি। জানা গেছে আজ-কালের মধ্যে পেয়ে যাবেন প্রথম ধাপের টাকা।

এছাড়া ঢাকা-নোয়াখালীর ক্রিকেটাররাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি। দল দুইটির পক্ষ হতে জানা গিয়েছে দুই একদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে অর্থ। এদিকে হোম ভেন্যুতে মাঠে নামতে যাওয়া সিলেট দলের খেলোয়াড়রাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

আপডেট সময় ০৩:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫