সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বিপিএলের আগে বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করেছেন নাহিদ রানা

বছরখানেক ধরে জাতীয় দলে নিয়মিত নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে অনেকটাই জায়গা পাকা করে ফেলেছেন। তবে সবশেষ বিপিএলে শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে ফর্ম ধরে রাখতে পারেননি। গতবারের মতো এবারের বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই স্পিডস্টার।

বিপিএলের এবারের আসরের আগে প্রথমবারের মতো আজ অনুশীলনে যোগ দেন নাহিদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বিপিএল সামনে রেখে স্লোয়ার নিয়েও কাজ করছেন, ‘ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। নতুন যে স্কিলগুলো নিয়ে কাজ করছি, সেগুলো এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব।’

নতুন স্কিলগুলো কী, সে বিষয়ে জানতে চাওয়া হলে নাহিদ বলেন, ‘আমি চেষ্টা করছিলাম পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার ডেলিভারি ঠিকভাবে করার। যে জিনিসগুলো স্পেশালি ডেথ বোলিংয়ের সময় লাগে টি-টোয়েন্টি ক্রিকেটে, ওই জিনিসগুলোই চেষ্টা করছি।’

বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে নাহিদ বলেন, ‘আমার একটাই চেষ্টা থাকে যে আমি কীভাবে দলকে ম্যাচ জেতাব। আমার সবসময় মাথায় এইটা থাকে যে, আমি আমার টিমকে ম্যাচ জেতাব। আমার ব্যক্তিগত কোন গোল থাকে না যে আমি সর্বোচ্চ উইকেট শিকারী হবো।’

‘দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যে আমি যেন অবদান রাখতে পারি। যদি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতাতে পারি, আমি খুশি। যদি আমার কাছে মনে হয়, যে উইকেট না পেয়েও দলকে ম্যাচ জেতাতে পারি, তা আমি খুশি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বিপিএলের আগে বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করেছেন নাহিদ রানা

আপডেট সময় ০৯:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫