ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বগুড়ায় চলন্ত ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আগুনে পুড়ে ও পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিয়াসাত হাসান রোহান (১৮) নামের এক কলেজছাত্র। চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হওয়ার পরপরই তাদের মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার ফ্লাইওভারের ওপর এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল হাসান সরকারের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে রোহান তার বন্ধু মারুফকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শেরপুর থেকে বগুড়া শহরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বি-ব্লক ফ্লাইওভারের ওপর পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাইকটি সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঢুকে যায়। প্রচণ্ড ঘর্ষণে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ট্রাকের চাপায় ও আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রোহানের মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু মারুফ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহত মারুফকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক কৌশলে পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বগুড়ায় চলন্ত ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আগুনে পুড়ে ও পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৬:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫