ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে : তথ্যমন্ত্রী

রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে বুধবার (২৮ ডিসেম্বর)। প্রথমে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু হলেও ধীরে ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মেট্রোরেলের ভাড়া নিয়ে কেউ-কেউ প্রশ্ন তুলেছেন, এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মেট্রোরেলের মাসিক ভাড়া কিন্তু অনেক কম। সাধারণ টিকিট করলে এক ধরনের ভাড়া, আবার মাসিক করলে কতটুকু কম তা আমি ঠিক এ মুহূর্তে জানি না, তবে অনেক কম। আবার যদি ত্রৈমাসিক বা সাপ্তাহিক করে সেক্ষেত্রেও অনেক কম।

তিনি বলেন, যারা প্রতিদিন ওই রুট ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে যদি মাসিক করা হয় তাহলে সেটি অনেক কম। মেট্রোরেল চালু হচ্ছে এটাই খুশির বিষয়। আমাদের দেশে কেউ ভাবেনি এভাবে মেট্রোরেল হবে। আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। ধীরে-ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেওয়া হয়েছে। তাদের জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২