সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে লম্বা গোলখরা ব্রাজিলিয়ান তারকার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

লা লিগার ১৭তম রাউন্ডে গতকাল (শনিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। জিতলেও পারফরম্যান্স দিয়ে ঘরের দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি মাদ্রিদ ক্লাব। বরং দুয়ো শুনতে হয়েছে কোচ জাবি আলোনসোকে। এদিকে ভিনিসিয়ুস জুনিয়রও আছেন ঝামেলার মধ্যে। ৪ অক্টোবরের পর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনো গোল নেই।

এনিয়ে টানা ১৪ ম্যাচে জাল খুঁজে পাননি ভিনিসিয়ুস। পাঁচ বছরের মধ্যে সবচেয়ে লম্বা গোলখরা তার। তবে এর চেয়েও লম্বা গোলখরা তিনি দেখেছেন। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ ম্যাচে কোনো গোল ছিল না তার।

ভিনিসিয়ুসের গোলখরায় প্রতি ম্যাচেই রিয়ালের ওপর চাপ বাড়ছে। আর বাজে ফর্মের কারণে ভক্তদের সঙ্গেও তার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দুয়ো শুনতে হয়েছে তাকে।

কোচ জাবি অবশ্য তার সাত নম্বর জার্সিধারীর পাশেও দাঁড়াননি, আবার ভক্তদেরও সমালোচনা করেননি। তিনি বলেছেন, ‘ভিনিকে কেন দুয়ো দেওয়া হলো? ভক্তদের অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার।’

এই বছর মাত্র ১৩ গোল করা ভিনিসিয়ুস হয়তো রিয়ালে খুব একটা ভালো নেই। সম্প্রতি সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে তার প্রোফাইল পিকচারে রিয়ালের জার্সি পরা ছবি পাল্টে ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সিতে ছবি দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে লম্বা গোলখরা ব্রাজিলিয়ান তারকার

আপডেট সময় ১২:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫