সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

গিলকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ঘরের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত। আসন্ন টুর্নামেন্টের জন্য সবার আগে দল ঘোষণা করেছে বিসিসিআই নির্বাচক প্যানেল। বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহঅধিনায়ক শুভমন গিলকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের শুরুর তিন ম্যাচে খেলানো হয়েছিল গিলকে। রান করতে পারেননি তিনি। শেষ ম্যাচে একাদশে ঢুকে সানজু ভালো করায় বিশ্বকাপে তার ওপরই ভরসা রেখেছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয়েছে অক্ষর প্যাটেলকে।

ভারতের বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান। সানজু স্যামসনের বিকল্প ব্যাটার এবং বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক জিতেশ শর্মা কিংবা ঋষভ পান্তের।

ভারতের বিশ্বকাপ দলের পেস বোলিং আক্রমণে অবধারিতভাবে আছেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে অর্শদীপ সিং ও হার্শিত রানাকে নেওয়া হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে হার্ডিক পান্ডিয়া ও শিভাম দুবেকে। স্পিন বোলিং আক্রমণে রাখা হয়েছে দুই লেগ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে। তাদের সঙ্গে অলরাউন্ডার কোঠায় আছেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

রিংকু সিং জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। ব্যাটিংয়ে ফিনিশার রোলে খেলেন তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। ওইদিন ভারত প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

ভারতের টি-২০ বিশ্বকাপের দল: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সানজু স্যামসন, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

গিলকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

আপডেট সময় ০৩:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫