সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বগুড়ায় ক্রিকেট একাডেমি করতে চান মুশফিক

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারের ক্রিকেটে হাতেখড়ি বগুড়ায়। এবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে নিজের শহরে পেলেন সংবর্ধনা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়ার তরুণ ক্রিকেটারদের উদ্যোগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অভিজ্ঞ এই ব্যাটারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মুশফিকের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের ক্রিকেটার ও বগুড়ার সন্তান তাওহিদ হৃদয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। চেনা পরিবেশ আর শৈশবের স্মৃতির শহরে ফিরে আবেগে ভাসেন মুশফিক।

তিনি বলেন, ‘আমিও একসময় তোমাদের মতোই ছিলাম। পরিবারের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সময়ের প্রয়োজনে আমরা একদিন মাঠ ছাড়ব, কিন্তু হৃদয়, তামিমদের মতো নতুন প্রজন্মই তখন দেশের ক্রিকেটের দায়িত্ব নেবে।’

বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন দেখেন মুশফিক, ‘বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়াই আমার স্বপ্ন। উত্তরাঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু প্রয়োজনীয় সুযোগ, সুবিধা না থাকায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যায়।’

‘এমন একটি একাডেমি গড়তে চাই, যেখানে তরুণরা সারা বছর অনুশীলনের সুযোগ পাবে। এটি কোনো অভিজাত বা সীমাবদ্ধ জায়গা হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।’

একই অনুষ্ঠানে মুশফিককে নিয়ে তাওহিদ হৃদয় বলেন, ‘মুশফিক ভাইয়ের খেলা দেখেই আমার বেড়ে ওঠা। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই দিনগুলোর স্মৃতি এখনও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য গর্বের।’

অনুষ্ঠান শেষে মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটান মুশফিক। এ সময় তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বগুড়ায় ক্রিকেট একাডেমি করতে চান মুশফিক

আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫