ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে

সম্প্রতি ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে পড়া ভিড় আর ধস্তাধস্তির মধ্যে তাকে পোশাক নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন থেকে শুরু করে শিল্পীরাও।

ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কবলে পড়েন নিধি। ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে চলে আসে, ছোঁয়ার চেষ্টা করে। ভিডিওতে আরও দেখা যায়, চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন এই অভিনেত্রী।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক ধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’

চিন্ময়ীর এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; অনেকে তার সাহসিকতার প্রশংসা করলেও কেউ কেউ সব পুরুষকে ঢালাওভাবে দোষারোপ করার সমালোচনা করেছেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫