সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুরান ঢাকার ইসলামবাগের আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে দুপুর দেড়টার দিকে ওই এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দুপুর ১টা ৫০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

অবশেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুরান ঢাকার ইসলামবাগের আগুন

আপডেট সময় ০৫:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫