ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ঢাকা সিটি করপোরেশনে অতীতে যারা মেয়র এবং কাউন্সিলর ছিলেন তারা কেউই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা নেয়নি।

শনিবার (১৬ মে) রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে নিউ ইস্কাটন মসজিদ রোডে শিশু কিশোর খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের নাগরিকদের স্বাস্থ্যসেবায় রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে উন্নত বিশ্বের এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা নেতৃত্ব বাছাই করতে ভুল করায় বারবার দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কবলে আমাদেরকে পড়তে হয়েছে। ফলে আমি, আপনি, আমার বা আপনার পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে রাখতে হবে, যারা সমাজের নেতৃত্ব দেবে তাদেরকে প্রো-একটিভ হতে হবে।

সাদিক কায়েম বলেন, যাদের সুপরিকল্পিত চিন্তা-চেতনায় সমাজের প্রতিটি মানুষ উপকৃত হবে। কিন্তু নির্বাচন আসলে অনেক নেতাকে দেখা যায় তারা নির্বাচনের আগে চমকপ্রদ গল্প শুনায়। বাস্তবে তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাই না।

রমনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর নেতৃত্ব নির্বাচনে সৎ, যোগ্য ও প্রো-একটিভ নেতৃত্ব নির্বাচন করতে হবে। তবেই নাগরিক তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।

রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইস্কাটন সমাজকল্যাণ সোসাইটির (পঞ্চায়েত কমিটি) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সুমন।

রমনা সমাজ কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার সুমন জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি ২০১৭ সালে যাত্রা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের যেই স্তরেই সমস্যা দেখা যায়, সেই সমস্যা সমাধানে রমনা সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগ নিয়ে থাকে।

তিনি জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি পরিবেশ সুরক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, শিক্ষা, চিকিৎসা, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা প্রত্যাশীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। ৩৫০ সেবাগ্রহীতাকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা ড. মো. হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- সোসাইটির সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ আল মারুফ, আহম্মদ আলী সরকার, আব্দুল করিম মুরাদ, ফারুক হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬