ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা

কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, পানি পান করার কিছুক্ষণ পরই অনেক শ্রমিকের মধ্যে পেটব্যথা, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ঘটনায় সাময়িকভাবে কারখানার উৎপাদন কার্যক্রমেও বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরবরাহকৃত পানির দূষণের কারণেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

আপডেট সময় ০১:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬