ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জার্মান-কানাডার শোক

সুদানে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকার জার্মান ও কানাডা দূতাবাস। একইসঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে দুই দূতাবাস।

সোমবার (১৫ ডিসেম্বর) জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়, উল্লেখযোগ্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও জনবল দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম সমর্থক হিসেবে জার্মানি পাশে রয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাহসী ও গুরুত্বপূর্ণ অবদানকে গভীরভাবে মূল্যায়ন কর‌ছে জার্মান।

পৃথক বার্তায় কানা‌ডিয়ান দূতাবাস ব‌লে‌ছে, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে কানাডা।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত। শান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জার্মান-কানাডার শোক

আপডেট সময় ০৭:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫