সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বব্যাপী তার পরিচিত ছিল তার গতির কারণে। প্রায় এক যুগ হতে চলল খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন শোয়েব। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

আজ এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ১৬১.৩ কিমি. প্রতি ঘণ্টা গতিবেগে ডেলিভারি করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। এবার বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আশা করে রাখলেন পাকিস্তানের শোয়েব। তিনি বলেন, ‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’

বাংলাদেশে এসে নিজের ভালো লাগার কথা বললেন শোয়েব, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটিও আমি জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার

আপডেট সময় ০৭:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫