সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

তামিমকে ‘স্যালুট’ জানানোর কারণ জানালেন ফারুক

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ঢাকার ৪৫টি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেটসহ বিসিবির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল। শুরুতে সেসব ক্লাবের সঙ্গে ছিলেন তামিম ইকবালও। তবে পরে নিজের ক্লাবকে মাঠের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেন। যা নিয়ে গতকাল (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি এবং পরিচালক ফারুক আহমেদ।

শুরুতে ৬ পৃষ্ঠার লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ফারুক এবং সিসিডিএম প্রধান আদনান রহমান দিপন। সেখানে তামিমকে নিয়ে ফারুক বলেন, ‘এখানে (কাগজ দেখিয়ে) পরিষ্কার লেখা আছে, আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। স্বাগত জানিয়েছি আমরা সবাই। আবারও স্বাগত জানাচ্ছি। (শুরুতে বিদ্রোহী সংগঠকদের সঙ্গে) তামিমও ছিল। তামিম তো বুঝতে পেরেছে, খেলা না হওয়াটা বাংলাদেশ ক্রিকেট ও প্লেয়ারদের জন্য এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না।’

ফারুক আরও বলেন, ‘আশা করি এই প্রেস কনফারেন্সের পর তাদের (ক্লাবগুলো) বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। একদিন নয়, অনেক দিন ধরে। গত ৫০+ বছর ধরে তারা আছেন। তাদের অবদান আমরা স্মরণ করছি বারবার। তারা আশা করি এই প্রেস কনফারেন্সের পরে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। প্রতিবাদ করার আছে করেন, তবে খেলাটাকে চালিয়ে নিয়ে যান।’

ক্লাব ক্রিকেট না চললে, বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও হুঁশিয়ারি দেন ফারুক, ‘ক্লাব ক্রিকেটটা হলো না। তখনও কিন্তু টুর্নামেন্ট হবে। মানে কিছু একটা বোর্ড তো বের করবে যেন ছেলেগুলোকে মাঠে রাখা যায়। বোর্ড চিন্তা করবে, যদি খেলা না হয়, তাহলে আমরা কী করতে পারি। আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট বা বিভিন্ন সংস্করণের ক্রিকেট হবে। যেন খেলোয়াড়েরা খেলতে পারে।’

‘তাদের (ক্লাব) ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে বোর্ড খেলা শুরু করা নিয়েই ভাবছে। তারপর ওদের খেলা নিয়ে কী করা যায়, চিন্তা করছে বোর্ড। ক্রিকেট মাঠে খেলাটা আপনারা চালিয়ে যেতে দিয়েন। বারবার বলছি, (খেলা না থাকলে) ক্ষতিটা হবে শুধু ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের। তারা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না’, আরও যোগ করেন বিসিবির সাবেক এই সভাপতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

তামিমকে ‘স্যালুট’ জানানোর কারণ জানালেন ফারুক

আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫