ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

নেইমারের চিকিৎসা করবেন ‘ডক্টর মিরাকল’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

ফিটনেস নিয়ে সারা বছর ধুঁকেছেন নেইমার। সম্প্রতি হাঁটুর সমস্যা নিয়ে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়েও মাঠে নেমে গোল করেছেন। সান্তোসকে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে টিকিয়ে রাখায় তার অসামান্য অবদান। এবার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াই। ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচারের কথা বলেছিলেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা। জানা গেছে, তিনি চিকিৎসা করাবেন ‘ডক্টর মিরাকলের’ কাছে।

ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারের চিকিৎসা করবেন প্রখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোস। তার আরেক নাম ‘ডক্টর মিরাকল’। এমন নাম হওয়ার পেছনে কারণ আছে। বহু রোগীকে প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে সারিয়ে তুলেছেন তিনি। তার চিকিৎসা নিয়ে অলৌকিকভাবে সেরে ওঠার অন্যতম উদাহরণ ডেভিড লুইজ। ২০১৫ সালে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আট থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে যান। কিন্তু সান্তোসের কাছে চিকিৎসা করিয়ে ১০ দিনের মধ্যে পরের ম্যাচ খেলেন তিনি।

নেইমার সম্প্রতি মাঠে দারুণ ফর্মে। ব্রাজিলিয়ান সিরি আ মৌসুমের শেষ দিকে সান্তোসের হয়ে চার ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন, একটি অ্যাসিস্টও ছিল। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটি তার পারফরম্যান্সে ভর করে টিকে গেছে শীর্ষ লিগে। কিন্তু এখনো চোট সমস্যা কাটেনি। বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে পূর্ণ ফিটনেস পেতে হবে, কোচ কার্লো আনচেলত্তির এই শর্ত পূরণে কাজ করবেন তিনি। আর তাই ‘অলৌকিক ডাক্তারের’ শরণাপন্ন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

বেলো হরিজন্তের পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা সান্তোস স্পোর্টস মেডিসিনে স্নাতকোত্তর ও ডক্টরেট করেছেন। চায়নিজ সুপার লিগের দল সাংহাই এসআইপিজির মেডিক্যাল ডিপার্টমেন্টের প্রধান তিনি। নেদারল্যান্ডসের ক্লাব ভিতেসে ও রাশিয়ায় জেনিথের সঙ্গে কাজ করেছেন।

হাল্ক, অস্কার, ফিলিপ্পে কৌতিনিয়োর মতো তারকা খেলোয়াড়দের চিকিৎসক ছিলেন সান্তোস। সম্প্রতি ম্যানইউর মাথিউস কুনহা ও ভ্যান্ডারসনের চিকিৎসা করেছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে ‘ডক্টর মিরাকল’। নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে দ্রুতই কাজ শুরু করবেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

নেইমারের চিকিৎসা করবেন ‘ডক্টর মিরাকল’

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫