ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সময়ে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কিশোর গ্যাং সংস্কৃতি। প্রজন্ম রক্ষায় এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তাদের সঠিক পথে পরিচালিত করা সহজ হবে। তাই কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি।

সোমবার (৮ ডিসেম্বর) নগরের চকবাজারের চট্টগ্রাম কলেজ মাঠ প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র ঘোষণা দেন, চট্টগ্রাম কলেজের ঐতিহাসিক প্যারেড মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সাজিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে। তিনি পাঁচটি জেলার অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের অভিনন্দন জানান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনু আরা বেগম ও উপাধ্যক্ষ প্রফেসর সারাহ পারীন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. নঈমুদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী ও উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন এবং পটিয়ার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সিলভার বেলস স্কুল ডিসপ্লে প্রদর্শনী করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্যারেড মাঠ তার শৈশবের স্মৃতিবিজড়িত একটি স্থান। এখানে খেলাধুলা করেই তিনি বড় হয়েছেন। তাই এই মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো তার দায়িত্ব। ইনশাআল্লাহ গ্যালারি ও ওয়াকওয়েসহ একটি উন্নতমানের খেলার মাঠ হিসেবে প্যারেড মাঠকে নতুনভাবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, চসিক ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকায় ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন স্থানে মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।

মেয়র আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করলে সুস্থ মন ও দেহ গঠন সম্ভব নয়। ‘সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি’ দর্শন বাস্তবায়নে নগরে খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম জরুরি : চসিক মেয়র

আপডেট সময় ০৬:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫