সংবাদ শিরোনাম ::
ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জের সরই বিটকর্মকর্তার যোগসাজশে কাঁচা বাঁশ পাচারের হিড়িক হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ যৌতুক মামলার রায় শুনে আদালতকক্ষে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে ৮ বছরে অঢেল সম্পদের মালিক ফেনী জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বুটেক্স ভিসি জুলহাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য মেসির সঙ্গে গোলের লড়াই নিয়ে ভাবেন না এমবাপে

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের নামে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ফারুক হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার রাতে ওই প্রতিবন্ধীর বাবা আব্দুস ছালাম প্যাদা বাদী হয়ে অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ফারুক হাওলাদার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নবী হোসেন হাওলাদার ওরফে কদম আলীর পুত্র। থানা পুলিশ সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই প্রতিবন্ধীকে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, অভিযুক্ত ফারুক হাওলাদার ওই প্রতিবন্ধীর দূরসম্পর্কীয় আত্মীয় এবং একই এলাকার লোক। গত ২ সেপ্টেম্বর ফারুক হাওলাদার প্রতিবন্ধী ওই শিশু ও তার ছোট বোনকে খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। পরে ফারুকের বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের নামে মামলা

আপডেট সময় ০৬:৪৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২